কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রামুতে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার

কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার। ছবি : কালবেলা
কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার। ছবি : কালবেলা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার। রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মহাসড়ক লাগোয়া স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশের সুবিশাল খেলার মাঠেই হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার।

এরই মধ্যে বাফুফে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে চাহিদা অনুযায়ী ১৯ দশমিক ১ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামু উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. সাজ্জাদ জাহিদ রাতুলকে নির্দেশ দিয়েছেন। এরই আলোকে বাফুফে সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, রামু সহকারী (ভূমি) কমিশনার মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার দুপুরে প্রস্তাবিত মাঠটি পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে বাফুফে সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী বলেন, রামুর খুনিয়া পালংয়ে ইতঃপূর্বে পরিবেশবাদী সংগঠনের আপত্তির কারণে প্রস্তাবিত জায়গাটি বাতিল হয়ে যায়। পরবর্তী সময়ে সব অংশীজনের সঙ্গে কথা বলে রামুর রশিদ নগরের জায়গাটি চূড়ান্ত করা হয়েছে। এখানে ভালো একটি ফুটবল টেকনিক্যাল সেন্টার করা সম্ভব।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল কালবেলাকে জানান, বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করেছি। টেকনিক্যাল বিষয়গুলো সমন্বয় করে সহসাই অগ্রগতি প্রতিবেদন দেওয়া হবে।

প্রসঙ্গত, প্রস্তাবিত বাফুফে টেকনিক্যাল ফুটবল সেন্টার নির্মাণের জন্য ফিফা বাফুফেকে পর্যাপ্ত টাকা প্রদান করবে। বাফুফের সূত্র জানায়, প্রস্তাবিত বাফুফে টেকনিক্যাল সেন্টারে থাকবে পুরুষ-মহিলা পৃথক দুটি ডরমিটরি, জিমনেশিয়াম, সুইমিংপুল, দুটি খেলার মাঠ। এর মধ্যে একটি ন্যাচারাল, অন্যটি টার্ফের।

প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের সহকারী ম্যানেজার তানভীর সিদ্দিকী, বিএসপিএ কক্সবাজার শাখার আহ্বায়ক, সাংবাদিক এম আর মাহবুব, ফুটবল সংগঠক হারুনর রশীদ, মাসুদ আলম, সরওয়ার রোমন, ছৈয়দ আলম, শেফায়েত মুন্না, ফাহিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X