কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন 

মেহেদী হাসান পলাশ ও শাহনাজ বেগম পলি। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান পলাশ ও শাহনাজ বেগম পলি। ছবি : সংগৃহীত

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঝিনাইদহ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকা’–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ সভাপতি ও দেশ রুপান্তরের জ্যেষ্ঠ সহসম্পাদক শাহনাজ বেগম পলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। ‎দুই বছর মেয়াদি এ কমিটিতে দৈনিক কালবেলার মো. কবির হোসেন সিনিয়র সহসভাপতি, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মো. জিয়াউর রহমান যুগ্ম সম্পাদক, কালবেলার শাহনেওয়াজ খান সুমন সাংগঠনিক সম্পাদক, দেশ রুপান্তরের মো. মাসুম বিল্লাহ কোষাধ্যক্ষ, এখন টিভির মো. রুবেল পারভেজ দপ্তর সম্পাদক, খবরের কাগজের ফারহানা তাহের তিথি নারী সম্পাদক ও বাংলাদেশ মনিটরের জাহিদ হোসেন বিপ্লব কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সর্বসম্মতভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। এতে দৈনিক সংগ্রামের আশরাফুল ইসলাম সহসভাপতি, কালের কণ্ঠের মাসুদ রানা সহসাংগঠনিক সম্পাদক, সকাল সন্ধ্যার বদিউজামান মিলন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সমকালের মামুন সোহাগ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য পদে এটিএন নিউজের রাকেশ সিংহ, সমকালের তৌহিদুর রহমান, মাছরাঙা টেলিভিশনের নাজমুল হোসেন ও রাইজিংবিডি ই এম সৌরভ নির্বাচিত হয়েছেন।

পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০১৪ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১০

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১১

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১২

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৩

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৪

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৫

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৬

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৭

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১৮

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১৯

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

২০
X