সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

বামে আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী ও ডানে সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
বামে আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী ও ডানে সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার উখিয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। মেয়াদোত্তীর্ণ হওয়ায় উখিয়া ও কুতুবদিয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উখিয়া উপজেলা আহ্বায়ক কমিটিতে সরওয়ার জাহান চৌধুরীকে আহ্বায়ক এবং সুলতান মাহমুদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন, এম মোকতার আহমদ, জহুর আহমদ চৌধুরী, তারেক মোহাম্মদ রাজিব চৌধুরী, ছাবের আহমদ কনট্রাক্টর ও দলিলুর রহমান শাহিন।

উখিয়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X