গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অফিসে ঢুকে ভূমি কর্মকর্তার ওপর হামলা

কাওসার হোসেন হাওলাদারকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
কাওসার হোসেন হাওলাদারকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

অনৈতিক সুবিধা চেয়ে না পাওয়ার ক্ষোভে ভূমি অফিসে ঢুকে ভূমি সহকারী কর্মকর্তার (তহশিলদার) ওপর হামলা ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাওসার হোসেন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত কাওসার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুড়িরচর গ্রামের গনি হাওলাদারের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সরিকল ভূমি অফিসে জমির পরচা নিতে গিয়ে ভূমি সহকারী কর্মকর্তা সরদার মজিবুরের সঙ্গে অশোভন আচরণ করে কাওসার। এক পর্যায়ে অফিসের মধ্যেই ভূমি কর্মকর্তা মজিবুরকে কিল-ঘুষি মেরে আহত এবং অফিসের গুরুত্বপূর্ণ ফাইল বিনষ্ট করে। এসময় ভূমি অফিসের অন্যান্য কর্মচারীরা কাওসারকে আটকে রেখে বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাওসারকে আটক করে থানায় নিয়ে যায়। ওইদিন রাতেই কাওসারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জানতে সরিকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন কালেবেলাকে জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X