রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশ থেকে স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি’

রাজবাড়ীতে কৃষকদলের সমাবেশে বক্তব্য দেন শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা
রাজবাড়ীতে কৃষকদলের সমাবেশে বক্তব্য দেন শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা

কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমরা ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। এখনো সেই ফ্যাসিস্ট সরকার ভারতের উসকানিতে বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে মিলেমিশে আছি, তাদের সেটা ভালো লাগে না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, সবার আগে আমাদের বাংলাদেশ। বাংলাদেশকে যদি ভালোবাসেন দলমত নির্বিশেষে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে তাদের সঙ্গে আমরা বেইমানি করতে পারব না, করব না। সেজন্য শেখ হাসিনা ও তার প্রেতাত্মা যে যেখানে আছেন এবং আপনাদের প্রভু যারা রয়েছেন স্পষ্ট ভাষায় বলে গেলাম, হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব মানি না, মানব না।

তিনি বলেন, রাজবাড়ীতে দলের মধ্যে অনেক গ্রুপিং, অনেক দ্বন্দ্ব। কিন্তু রাজবাড়ীতে কৃষক দলের মধ্যে কোনো গ্রুপিং নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলে কোনো গ্রুপিং নেই। আমি আমার নেতাকর্মীদের বলতে চাই, দয়া করে কৃষক দলের মধ্যে কোনো গ্রুপিং ও টানাটানি করবেন না। আপনারা কৃষক দলকে কেউ বিভক্ত করার চেষ্টা করবেন না। এই কৃষক দলের দায়িত্ব যখন তারেক রহমান কৃষিবিদ তুহিন ও আমার হাতে দিয়েছেন তখন বাংলাদেশের কৃষি ও কৃষক নিয়ে স্বপ্নের কথা তিনি আমাদের বলেছেন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের সাড়ে চার হাজার ইউনিয়নে কাজ করছি।

জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী বক্তব্য রাখেন। র‍্যালিতে জেলা কৃষকদলসহ পাঁচ উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১০

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১১

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১২

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

১৩

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১৪

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১৫

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১৬

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১৭

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৮

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৯

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

২০
X