সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘খুনিদের বিচার না করলে বর্তমান সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে’

নোয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন ইসমাঈল হোসেন মানিক। ছবি : কালবেলা
নোয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন ইসমাঈল হোসেন মানিক। ছবি : কালবেলা

খুনিদের বিচার করতে না পারলে বর্তমান সরকারকেও জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি ইসমাঈল হোসেন মানিক।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসমাঈল হোসেন মানিক বলেন, শেখ হাসিনার প্রধান কাজ ছিল খুন-গুম এবং মামলা। হাসিনা ৭ হাজারের বেশি মানুষকে গুম করেছে। শুধু জামায়তের ৭৮৫ জনকে গুম করেছে তারা। আয়নাঘরের নামে বছরের পর বছর এ দেশের মানুষকে নির্যাতন করেছে। পিকআপভ্যানে আগুন লাগিয়ে তারা ছাত্রদের আগুনে পুড়িয়ে মেরেছে। এই খুনি হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। তার বিচার করতে হবে। খুনিদের বিচার না করতে পারলে বর্তমান সরকারকেও জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, ব্যাংক লুটপাট করে নিয়েছে আওয়ামী লীগ ও তার দোসররা। এ দেশের জনগণের টাকা লুটপাট করেছে তারা। এ দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলকোট ইউনিয়ন সভাপতি মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে এবং সহসভাপতি ডা. হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা জামায়াতের আমির মাওলানা আকতার হোসেন, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসাইন রিয়াজ, চাটখিল উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাছির, চাটখিল উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া, চাটখিল পৌরসভা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন প্রমুখ।

চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলটির শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াতের সভাপতি হিসেবে মো. জসীম উদ্দীন এবং সহসভাপতি হিসেবে ডা. হারুনুর রশীদের নাম ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X