রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চা খেতে ২৫ হাজার নেন ইউএনওর অফিস সহকারী রায়হান

অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী (কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) মো. রায়হান মিয়া। ছবি : সংগৃহীত
অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী (কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) মো. রায়হান মিয়া। ছবি : সংগৃহীত

আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী (কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) মো. রায়হান মিয়ার বিরুদ্ধে। তিনি নিজেই ঘুষ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাতাসন লতিবপুর গ্রামের মৃত রজব উদ্দিনের স্ত্রী কহিনুর বেগম ও তার ছেলের স্ত্রী বানেছা বেগম আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ চেয়ে গত ১০ আগস্ট ২০২৩ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দুটি আবেদন করেন। দীর্ঘদিন পর হঠাৎ মিঠাপুকুর ইউএনও অফিস সহকারী রায়হান ভুক্তভোগী বিধবা কহিনুরের কল দিয়ে আবেদন খরচের কথা বলে দুই দফায় ৫ হাজার টাকা ঘুষ নেন। পরে কহিনুর ও বানেছা বেগম ঘর বরাদ্দ পেয়েছে এই কথা জানিয়ে দুই দফায় আরও ২০ হাজার টাকা ঘুষ নেন। এতে মোট ২৫ হাজার টাকা নিয়েছে রায়হান।

এ দিকে দীর্ঘদিন পর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পায় বিধবা কহিনুর বেওয়া (৭০)। কিন্তু ঘরে উঠার আগেই আশ্রয়ণ প্রকল্পের আশপাশের স্থানীয়রা ঘর দখল করে নেওয়ায় ঘরে উঠতে পারেননি এই বিধবা। একদিকে সুদ কারবারির কাছে নেওয়া টাকার সুদের চাপ, অন্যদিকে বরাদ্দ পাওয়া ঘরে উঠতে না পাওয়ায় টাকা ফেরত পেতে চাপ দেওয়ার পর স্থানীয় এক নেতার মধ্যস্থতায় ১৩ হাজার টাকা ফেরত পেলেও বাকি ১২ হাজার টাকা ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা এই বৃদ্ধা নারী।

মিঠাপুকুরের রাণীপুকুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মেহফুজ আল রেজা বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধা কহিনুরকে ঘরে উঠিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু আমি যাওয়ার পর সেখানে বসবাসকারীরা ঘরে তালা দিয়ে সরে থাকায় অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

অভিযুক্ত রায়হান বলেন, আমার অত চাওয়া-পাওয়া নেই। মিঠাপুকুরে এমনও লোক আছে দিনে ১০-২০ হাজার টাকা ইনকাম করে। আমি তো তার কাছে টাকা চেয়ে নেইনি। ঘর বরাদ্দ পাওয়ার পর ওই মহিলা খুশি হয়ে দুই দফায় বিশ হাজার টাকা চা খাওয়ার জন্য দিয়েছিল। আমি কাজ করে দেই, এজন্য অনেকে খুশি হয়ে এক-দুই হাজার টাকা এমনি দেয়।

তিনি বলেন, ২৫ হাজার টাকা নেইনি। ঘর বরাদ্দ পাওয়ার পর ওই মহিলা খুশি হয়ে ২০ হাজার টাকা দিয়েছিল চা খাওয়ার জন্য। চেয়ারম্যান-মেম্বাররা তো একটা করে ঘরের জন্য ৩০-৪০ হাজার টাকা নিয়েছে। ওই মহিলা ঘরে উঠতে না পারায় স্থানীয় এক নেতার মধ্যস্থতায় ১৩ হাজার টাকা ফেরত দিয়েছি। তার সঙ্গে আমার আর কোনো ঝামেলা নেই।

মিঠাপুকুরের ইউএনও বিকাশ চন্দ্র বর্মণকে ফোন করলে তিনি কালবেলাকে বলেন, আমি পরিদর্শনে আছি। আপনি অফিসে আসেন, এ বিষয়ে সরাসরি কথা বলব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১০

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

১১

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১২

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১৩

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১৪

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১৫

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১৬

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৭

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৮

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৯

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

২০
X