ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘হাওরের অল-ওয়েদার সড়কে সৃষ্ট সমস্যাগুলোর সমাধান করা হবে’

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা

অন্তবর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে কিশোরগঞ্জের ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন হাওরে যে অলওয়েদার সড়কটা হয়ে গেছে এখন আমরা এটার ভালো-মন্দ নিয়ে আর কোনো বিতর্ক করবো না। কিন্তু এই সড়কের ফলে যেসব সৃষ্ট সমস্যাগুলো আছে, সেগুলো আগে সমাধান করা হবে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রীয় সফরে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, হাওরের সঙ্গে কিশোরগঞ্জ শহর এবং সিলেটের যোগাযোগ ব্যবস্থার বিষয়টাতে অগ্রাধিকার দেওয়া হবে। এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় বসে কাজ করবে না, মাঠ পর্যায়ে এসে মানুষের সঙ্গে কথা বলে মানুষ যেটা চায় সেটিই পর্যালোচনা করে তারপর কাজ করবে। একটি বিষয়ে বারবার আলোচনা হচ্ছে, আর তা হলো- হাওরের রাস্তার জন্য সিলেটে বন্যা হচ্ছে। এটার কারণ হচ্ছে- হাওরের সব নদীগুলোতে পলিমাটি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। এই বিষয়ে সমাধানের জন্য আমরা পানিসম্পদ সচিবের সঙ্গে কথা বলেছি।

উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।

উল্লেখ্য, ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটারের অলওয়েদার সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। ২০২০ সালের ৮ অক্টোবর কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X