সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার হয়নি স্বেচ্ছাসেবক দল নেতা, ব্যবসায়ীদের কর্মসূচি

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের হলরুমে আটটি সংগঠনের যৌথ সভা, ইনসেটে স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিক। ছবি : কালবেলা
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের হলরুমে আটটি সংগঠনের যৌথ সভা, ইনসেটে স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিক। ছবি : কালবেলা

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে এক স্বেচ্ছাসেবক দল নেতা ও তার কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও এখনো গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধনের ঘোষণা দেন ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

অভিযুক্ত ছিনতাইকারী সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিক।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, অ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক ও মেসার্স মা ট্রেডার্স -এর স্বত্বাধিকারী আমির হামজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ভোমরা বন্দরের আটটি সংগঠনের সমন্বয়ে যৌথসভা হয়েছে।

তিনি বলেন, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে সব সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সোমবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ব্যবসায়ীর ২৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিককে বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম কর্তৃক শনিবার (২১ ডিসেম্বর) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা পৌর শাখার ৯নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুজ্জামান রফিককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল পৌর কমিটির আহ্বায়ক আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

প্রসঙ্গত, ভোমরার মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আমির হামজার কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্লাহ গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ২৩ লাখ ৩৮ হাজার ৫শ টাকা তুলে মোটরসাইকেলে ভোমরায় যাচ্ছিলেন। শওকত আলী মোটরসাইকেল চালাচ্ছিল এবং ওবায়দুল্লাহ টাকার ব্যাগ নিয়ে তার পেছনে বসেছিলেন।

একপর্যায় বিকেল সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে বালির গাদার কাছে পৌঁছলে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে শওকাতের মাথায় আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ছিনতাইকারী মেহেদী হাসান মুন্নাকে আটক করে। পরে তাকে পুলিশের সোপর্দ করা। বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম কালবেলাকে জানান, পুলিশের কয়েকটি ইউনিট আসামিদের গ্রেপ্তারে কাজ করছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X