শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৬:৪১ এএম
অনলাইন সংস্করণ

স্যালাইনের দাম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

কৃত্রিম সংকট তৈরি করে কেউ স্যালাইনের অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার স্যালাইন লাগছে। সংকট সামাল দিতে বিদেশ থেকে স্যালাইন আমদানি করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা স্যালাইন বিক্রেতা তাদের উচিত সাপ্লাই ঠিক রাখা।

মন্ত্রী বলেন, মানুষের বিপদের সময় যেন কেউ সুযোগ না নেয়। যদি এই সুযোগে কেউ অসৎ উপায়ে লাভবান হতে চান সেটা হবে অন্যায়। আমরা সবার সহযোগিতা পেলে করোনার মতো ডেঙ্গুকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু চিকিৎসায় রোগীদের বাড়তি খরচের চাপে না ফেলতে বেসরকারি হাসপাতগুলোকে অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, জেলা পর্যায়ে রোগী বাড়লেও ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিতাবস্থায় আছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ কুরশীদ আলম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, পরিচালক ডাক্তার আরশ্বাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X