ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ফরিদপুরে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার চিত্র। ছবি : কালবেলা
ফরিদপুরে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার চিত্র। ছবি : কালবেলা

ফরিদপুরে ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা ট্রাকের চালক এবং বাসচালকের সহকারী বলে জানা গেছে। বুধবার (১ জানুয়ারি) ভোরে এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক নুর আলম মৃধা (২৬) মাদারীপুরের শিবচর উপজেলার বাচামারা গ্রামের আইয়ুব আলী মৃধার ছেলে ও বাস চালকের সহকারী কাদের মিয়া (২২) ঝিনাইদহ সদরের পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মফিজুল মালিঠার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোরে যশোর থেকে ঢাকাগামী মাছবোঝাই একটি ট্রাক পুলিয়া এলাকায় পৌঁছে বিকল হয়ে যায়। পরে রাস্তার পাশে ট্রাক রেখে চালক চাকা পরিবর্তন করছিলেন। একপর্যায়ে ঝিনাইদহ থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বিকল ট্রাকের চালক নুর আলম ও বাসচালকের সহকারী কাদের মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় শিবচর হাইওয়ে থানার এসআই তমাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় নুর আলমের বাবা আইয়ুব আলী মৃধা ঘাতক বাসের ড্রাইভারের নামে মামলা করেছেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X