গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আনিসকে বিয়ে করতে মালয়েশিয়া থেকে ছুটে এলেন হাসনা

স্ত্রী সিটি হাসনার সঙ্গে আনিসুর রহমান। ছবি : সংগৃহীত
স্ত্রী সিটি হাসনার সঙ্গে আনিসুর রহমান। ছবি : সংগৃহীত

প্রেমের সম্পর্ক, অতঃপর আংটি বদল। পরে দীর্ঘ ১০ বছর পর ভিসা পেয়ে বাংলাদেশের নাটোরে এসে প্রেমিক আনিসকে নিয়ে বিয়ের কাজ সম্পন্ন করেছেন মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এসময় আ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন তাদের বিয়ের আইনগত কাজ সম্পন্ন করেন।

এর আগে গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় প্রেমিক আনিসের বাড়িতে মাকে নিয়ে আসেন মালয়েশিয়ান ওই তরুণী।

প্রেমিক আনিসুর রহমান (৪২) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা জলিল রহমানের ছেলে। অপর দিকে প্রেমিকা সিটি হাসনা (৩২) মালয়েশিয়ার একটি শহরের বাসিন্দা জাকরির মেয়ে।

পরিবারের তথ্য মতে, ২০১০ সালে মালয়েশিয়ার এক কর্মক্ষেত্রে যান আনিসুর রহমান। কর্মক্ষেত্রে কাজ করার সুবাদে মালয়েশিয়ান তরুণী সিটি হাসনার সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম। অতঃপর সেখানেই পারিবারিকভাবে একে অপরের মধ্যে আংটি বদল হয়। পরবর্তীতে বিয়ে হবে এমন কথা বলে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরেন আনিস। বাড়িতে ফিরেই সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ভিসা জটিলতায় আর আসতে পারেননি মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা। তবে প্রেমের টানে মাঝে মাঝে বাংলাদেশি যুবক আনিস মালয়েশিয়ায় যেতেন। ভিসা পেয়ে অবশেষে গত শনিবার সকালে মাকে নিয়ে প্রেমিক আনিসের বাড়িতে আসেন প্রেমিকা হাসনা সিটি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে তার বাড়িতে। রোববার সকালে নাটোর আদালতে বাংলাদেশ মুসলিম ধর্মীয় রীতিনীতি অনুসারে তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয়।

প্রেমিক অনিসুর রহমান কালবেলাকে বলেন, নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক হওয়ার পর বিয়ের সিদ্বান্তে একে অপরের মধ্যে আংটি বদল সম্পন্ন করি। ভিসা জটিলতা বিয়ের কাজে বাঁধা হয়। অবশেষে ভিসা পেয়ে মালয়েশিয়া থেকে হাসনা সিটি আমার বাড়িতে আসতে পেরেছে। ইসলামী শরিয়ত মোতাবেক ধর্মীয়ভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। সকলের কাছে আমাদের জন্য শুধুই দোয়া ও ভালোবাসা চাই।

খুবজিপুর ইউনিয়র পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, মালয়েশিয়া থেকে এক তরুণী আমাদের ইউনিয়নে এসেছেন বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। ইতোমধ্যে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি। তাদের দুজনের জন্য শুভ কামনা ও দোয়া রইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X