লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের সাবেক নেতার কবরে লুকানো ছিল অস্ত্র

রাহাত হোসেন বাবুকে আটক করে ডিবি। ছবি : কালবেলা
রাহাত হোসেন বাবুকে আটক করে ডিবি। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রদলের সাবেক এক নেতার কবরে লুকিয়ে রাখা একটি দেশীয় এলজি উদ্ধার করেছে পুলিশ। এ সময় রাহাত হোসেন বাবু (২৪) নামে এক যুবককে আটক করা হয়।

রোববার (৫ জানুয়ারি) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গতকাল শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর গ্রামের ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এদিন আটক বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আটক বাবু জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের কোয়ার বাড়ির শাহ আলমের ছেলে।

উদ্ধার অস্ত্রটি চন্দ্রগঞ্জের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রদল নেতা জিসানের কবরে লুকিয়ে রাখা হয় বলে জানায় ডিবি পুলিশ। জিসান ২০১৫ সালের ২৩ জানুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে র‍্যাবের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত হন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে রাহাত হোসেন বাবু নামে এক যুবক কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তাকে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অস্ত্র রাখার কথা স্বীকার করেন। পুলিশ ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের পাশে থাকা জিসানের কবরের ওপর কবর ঢেকে রাখা পলিথিনের নিচে লাল টিস্যুর শপিং ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি এলজি উদ্ধার করে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. ফয়েজ আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। আসামি রাহাত হোসেন বাবুকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবি পুলিশের এসআই মো. ফয়েজ আহমেদ জানান, আসামি বাবু অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভয়-ভীতি সৃষ্টিসহ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X