রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

রংপুরে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বাসস্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা
বাসস্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা

রংপুরের মিঠাপুকুরে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জায়গীরহাট বাসস্ট্যান্ডে লতিবপুর ইউনিয়ন বিএনপির দুই নেতারকর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, স্বেচ্ছাসেবকদল নেতা সাদেকুল ইসলাম ও বাকি দুজনের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ ঘটনায় ৮ জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

অভিযুক্তরা হলেন, ৭নং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক, ওই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. নাজমুল হক ইমন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আমিনুল ইসলাম, ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদস্য মো. বেলায়েত হোসেন, সদস্য মো. সিরাজুল ইসলাম মন্ডল সেরাই, সদস্য মো. নুর আলম তুহিন ও সদস্য মো. সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানায়, বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও বিভিন্ন বিষয় নিয়ে ৭ নং লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ফজলু ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব ছিল। সন্ধ্যায় একটি মিছিল করার জন‍্য জাহাঙ্গীর আলম তার কর্মীদের নিয়ে জায়গীরহাট ওভারব্রিজের পূর্ব দিকে অবস্থান নেন। মিছিল শুরু হবার কিছুক্ষণ পর ফজলুল হক ফজলুর অনুসারীদের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়। ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ওই এলাকাসহ আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ফজলু জানান, বিএনপির দুঃসময়ে দল পরিবর্তন করে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সুবিধা নিয়েছে জাহাঙ্গীর আলম। এখন খোলস পাল্টিয়ে আবার দলে ভিড়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। তবে জাহাঙ্গীর আলমের অভিযোগ, মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ফজলু এবং তার লোকজন। তিনি দলের নেতাকর্মীদের বিভক্ত করতে চাইছেন।

মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন (পাইকার) বলেন, ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জড়িতদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক কালবেলাকে জানান, লতিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। দুপক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X