বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মাইকিং করে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করল বিএনপি

চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে মাইকিং করেছে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি। ছবি : কালবেলা
চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে মাইকিং করেছে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি। ছবি : কালবেলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে মাইকিং করেছে উপজেলা বিএনপি। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

মাইকিংয়ে বলা হয়েছে, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা, বিএনপি বা কোনো বিএনপির নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখল, সালিশ বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনসহ কোনো ধরনের বেআইনি কার্যক্রম সংগঠিত করলে বা সংঘটিত করতে প্রস্তুতি নিলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন অথবা আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করুন। অনুরোধক্রমে, আহমেদ মঞ্জুর সুমন, আহ্বায়ক উপজেলা বিএনপি ও সদস্য জেলা বিএনপি পিরোজপুর।’

মাইকিংয়ে আরও বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলা ও তদবিরের কথা বলে আর্থিক লেনদেনে লিপ্ত আছেন, যা চাঁদাবাজির শামিল। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী অভিযোগ করেছেন, বিএনপি, বিভিন্ন দলসহ সমন্বয়কদের নাম ভাঙিয়েও এলাকায় বেশ কিছুদিন ধরে নীরব চাঁদাবাজি চলছে। এমন পরিস্থিতি থেকে নিস্তার পেতে স্থানীয় প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, এর মধ্য দিয়ে প্রকাশ্যে নিজেদের দোষ স্বীকারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে সতর্কবার্তা জানাল দলটি।

উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ মঞ্জুর সুমন বলেন, জনসাধারণকে সতর্ক করার জন্য ভান্ডারিয়া উপজেলা বিএনপি এ উদ্যোগ নিয়েছে। কারণ ৩/৪ মাস ধরে বিভিন্ন নামে ও বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এর সঙ্গে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নয় এবং এসব সমর্থন করে না উপজেলা বিএনপি।

এমন ঘোষণাকে বিএনপির দলীয় ব্যাপার উল্লেখ করে ভান্ডারিয়া থানার ওসি আহম্মেদ আনওয়ার কালবেলাকে বলেন, যে কোনো দলের নেতাকর্মী হোক না কেন, অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X