বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় সাঈদীর গায়েবানা জানাজা স্থগিত

বগুড়ায় সাঈদীর গায়েবানা জানাজা স্থগিত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বগুড়ায় ঘোষিত গায়েবানা জানাজা স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালে বগুড়া শহর শাখা জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক এ তথ্য জানান।

ঘোষণা অনুযায়ী শহর শাখা জামায়াতের উদ্যোগে বুধবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ জানাজা হওয়ার কথা ছিল।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে বগুড়া শহর শাখা জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক কর্মসূচি ঘোষণা করেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামী নেতা আ স ম আব্দুল মালেক জানান, বিকেলে শহর শাখা জামায়াতের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পুলিশের পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়নি। পুলিশের আগ্রাসী আচরণে তাদের নিরাপত্তার কথা ভেবেই গায়েবানা জানাজা স্থগিত করা হয়েছে। সাংগঠনিকভাবে সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জামায়াতকে গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হয়নি।

গত ১৪ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর থেকেই বগুড়াতে সতর্ক অবস্থান নেয় পুলিশ। রাত থেকে শহরের গুরুত্বপূর্ণ সব এলাকায় মহড়ার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১০

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১১

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১২

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৩

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৪

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৫

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৬

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৭

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৮

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৯

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

২০
X