টঙ্গি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত সফলভাবে শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম দলের নেতৃত্বে এ ধাপের আয়োজন চলছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা আসতে শুরু করেছেন। এর আগে আখেরি মোনাজাত শেষে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা মাঠ ত্যাগ করেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, ময়দান দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে।

এবারের ইজতেমায় অংশগ্রহণ করছে দেশের ২২টি জেলা। যার মধ্যে রয়েছে- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, কক্সবাজারসহ নানা অঞ্চল। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে পৃথক তাঁবু, যেখানে ৭৬টি দেশ থেকে প্রায় ৩ হাজার ৫০ জন মেহমান উপস্থিত আছেন। দ্বিতীয় ধাপের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজরের আম বয়ানের মাধ্যমে।

প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবকরা দ্রুত মাঠ পরিষ্কার করেন এবং মাগরিবের আগেই কাজ সম্পন্ন করেন। আগামী ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা, যার পর বিদেশি মেহমানরা নিজ নিজ দেশে ফিরে যাবেন।

এদিকে, বিদেশি মেহমানদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ফরেন তাঁবুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সাধারণ ডায়েরি করার ব্যবস্থা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন।

প্রথম ধাপের ইজতেমায় গত ৩১ জানুয়ারি ও ১, ২ ফেব্রুয়ারি মোট পাঁচজন মুসল্লি মৃত্যুবরণ করেন এবং প্রায় ৪০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১০

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১১

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১২

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৪

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৫

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৬

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৭

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৮

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৯

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

২০
X