নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি : কালবেলা

নওগাঁর মহাদেবপুরে ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেওয়া হয়। এই মামলায় আরও ১১ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রাইগাঁ গ্রামের তছির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫০), আ. সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আ. সামাদের ছেলে আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের সুবিদ আলী সোনারের ছেলে ইব্রাহিম (৬০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে আব্দুল সাত্তারের জমির পাশে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৮ থেকে ২০ জন ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুর রহমান। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। পরে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে।

এরপর দীর্ঘদিন ধরে চলা এই মামলার ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৯ আসামির মধ্যে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। বাকি ১১ জন আসামিকে খালাস দেওয়া হয়। আর তিনজন আসামি মামলার বিচার চলাকালে মারা যায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১০

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১১

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৩

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৪

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৫

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৬

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৭

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৮

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

২০
X