মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২০ এএম
অনলাইন সংস্করণ

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি : কালবেলা
বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি : কালবেলা

মানিকগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে তানজিম হাসান বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি তানজিম হাসান বাবু (৩৪) মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের গুলটিয়া গ্রামের মৃত. আনোয়ার রহমান খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ মার্চ মধ্যরাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা আনোয়ার রহমান খানকে (৮৫) হত্যা করে ছেলে তানজিম হাসান বাবু। এরপর লাশ বসতবাড়িতে লুকিয়ে রাখে ও নিজের শরীরে কাদামাটি মেখে লুকিয়ে ছিল।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সেলিম খান বাদী হয়ে তানজিম হাসান বাবু ও কথিতপীর ওয়াসিম চৌধুরীকে আসামি করে ১২ মার্চ সদর থানায় মামলা করেন মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ আসামি তানজিমকে গ্রেপ্তার করে। তানজিম হাসান অন্যের দ্বারা প্ররোচিত হয়ে তার বাবাকে খুন করেছে বলে স্বীকার করে। পরে ওয়াসিম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে ওয়াসিম চৌধুরীর সম্পৃক্ততা না থাকায় তাকে বেকসুর খালাস প্রদান করেন এবং বাবা হত্যার দায়ে ছেলে তানজিম হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ ও আসামি পক্ষে অ্যাডভোকেট ছিলেন শিপ্রা রানি সাহা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X