তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে হিমেল বাতাসে তাপমাত্রা ১০ ডিগ্রিতে

কুয়াশাচ্ছন্ন সকাল। ছবি : কালবেলা
কুয়াশাচ্ছন্ন সকাল। ছবি : কালবেলা

হিমালয় সংলগ্ন হওয়ায় দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র শীত আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে। এতে মানুষজন কনকনে ঠান্ডার প্রভাবে হিমশিম খাচ্ছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ ছিল।

এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। প্রতিনিয়তই সর্দিকাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন লোকজন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, উত্তরের হিমেল বাতাসে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ ছিল, যা গতকাল সকাল ৯টায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১০

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১১

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১২

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৩

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৪

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৫

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৬

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৭

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১৮

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৯

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

২০
X