মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী গ্রেপ্তার
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসা। ছবি : সংগৃহীত

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দীন কালবেলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে। সাবেক মন্ত্রীর স্ত্রী কানাডায় পালিয়ে গেছেন বলেই চাউর ছিল। তবে তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।

আওয়ামী লীগের নেতা ও স্থানীয়দের অভিযোগ, ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা মিলে মেহেরপুর জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তারা মানুষকে নানাভাবে শোষণ করেছেন। আর মন্ত্রীর চেয়েও ক্ষমতাধর ছিলেন তার স্ত্রী সৈয়দা মোনালিসা।

স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা বিভাগ জানিয়েছে, মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা রাশিয়ায় পাচার করেছেন মোনালিসা। এ ছাড়া তিনি অনলাইন ক্যাসিনো এজেন্ট ও জুয়াড়িদের নিরাপত্তা দিতেন।

স্থানীয়দের অভিযোগ, মেহেরপুরসহ সারা দেশের টেন্ডার, নিয়োগ, বদলি ও অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা ও সম্পদের পাহাড় গড়েছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী।

তার দুর্নীতির তথ্য ফাঁস করেছেন তারই ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। সম্প্রতি তিনি এক অডিও সাক্ষাৎকারে বলেন, ‘ভাইয়ের দুর্নীতির কারণেই আজ আমরা সবাই ঘরছাড়া, পালিয়ে বেড়াচ্ছি এবং মামলার আসামি হয়েছি। ফরহাদ হোসেন নিয়োগ, বদলি-বাণিজ্য প্রভৃতি দুর্নীতির মাধ্যমে ন্যূনতম দুই হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কানাডার বেগমপাড়ায় তার বাড়ি আছে। ঢাকায় একাধিক বাড়ি আছে। সবকিছুর নিয়ন্ত্রক ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। টাকা ছাড়া টেন্ডার, নিয়োগ, বদলি কিছুই হতো না।’

তিনি বলেন, ‘মন্ত্রীর স্ত্রী মোনালিসা ক্যাসিনো সম্রাজ্ঞী হয়ে পুলিশের মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন। ক্ষমতা হারানোর পর ৫০ কোটি টাকা দিয়েছেন মামলা থেকে রক্ষা পেতে। তাই তার নামে কোনো মামলা হয়নি। স্ত্রীর কারণেই আমার ভাই নষ্ট হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে : ট্রাম্প 

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

বয়স্কভাতা অব্যাহত / সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

আলোচনা-সমালোচনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আর্জেন্টিনাতে মেতেছে দুই বোন

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিএনপির বিবৃতি

১০

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ১৫৯৩ কোটি টাকা

১১

‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছাড়া বাজেটের লক্ষ্য অর্জন অসম্ভব’

১২

ভারতে প্রেমের সম্পর্কের জেরে মা-ভাইয়ের হাতে প্রাণ গেল তরুণীর 

১৩

মাদ্রাসাছাত্রকে আত্মহত্যা প্ররোচনায় গ্রেপ্তার সেই শিহাবের দোষ স্বীকার 

১৪

কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কত?

১৫

নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার : অর্থমন্ত্রী

১৬

আইন ও বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

১৭

অবশেষে বাড়ির পথে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ 

১৮

‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকবেন কারা?

১৯

কুড়িগ্রাম সরকারি কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

২০
X