কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৬

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

গাজীপুরে বিভিন্ন থানায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের আরও ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গাজীপুরে ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গাজীপুর মহানগরের ৮ থানার পুলিশ নতুন করে ২৩ জনসহ মোট ২৫৭ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া জেলা পুলিশের অভিযানে নতুন ৩ জনসহ মোট ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন জানান, নতুন করে গাজীপুর মহানগরের সদর থানায় ৯, বাসন থানায় ৩, কোনাবাড়ী, গাছা ও পুবাইল থানায় ১ জন করে মোট ৩ জন এবং টঙ্গী পূর্ব থানায় ৭ জন গ্রেপ্তার হন। এ ছাড়া পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টে জেলা পুলিশ আজ সকাল পর্যন্ত নতুন করে তিনজনকে গ্রেপ্তার করেছে। ওই অভিযানে গ্রেপ্তার সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর।

গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে আবুল কাশেম নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হামলার ঘটনার পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। ওই দিন থেকেই গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১০

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১১

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১২

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৩

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৫

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৬

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৭

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৮

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৯

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

২০
X