শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় নির্বাচন করা তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয় : কিরণ

জনসমাবেশে বক্তব্য রাখছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সফিকুর রহমান কিরণ। ছবি : কালবেলা
জনসমাবেশে বক্তব্য রাখছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সফিকুর রহমান কিরণ। ছবি : কালবেলা

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সফিকুর রহমান কিরণ বলেছেন, স্থানীয় নির্বাচন করা তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয়। অচিরেই সংসদ নির্বাচনের তারিখ দেওয়া হোক। সেই নির্বাচনে সর্বদলীয় নির্বাচনের ব্যবস্থা করুক।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় এক জনসমাবেশে এ কথা বলেন তিনি।

সফিকুর রহমান কিরণ বলেন, সর্বপ্রথম সংসদ নির্বাচন অপরিহার্য। যে দল ক্ষমতায় আসবে তারাই সিদ্ধান্ত নিবে কীভাবে স্থানীয় নির্বাচন করা যায়। একটি শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে নির্বাচন হবে। বিজয় বেশে যারা আসবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং তারা সংসদ গঠন করবে। সংসদে সময় নির্ধারণ করা হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের।

কাঁচিকাটা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মোয়াল্লেম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএমএ হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল, নড়িয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, সখীপুর থানা বিএনপির সদস্য সচিব মোজহারুল ইসলাম সরদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X