আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দায়িত্বে অবহেলার অভিযোগে শিক্ষা অফিসারের বদলি

তৌফিক আজিজ। ছবি : সংগৃহীত
তৌফিক আজিজ। ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে শিক্ষা কার্যক্রমে তদারকি ও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠা সেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে। আদমদীঘি থেকে তাকে একই পদে বদলি করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়।

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি একাধিক শিরোনামে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি আমলে নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় তার বদলিবিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়।

২০১৭ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন তৌফিক আজিজ। কাজের সুবাদে তার সঙ্গে পরিচয় হয় তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু এবং তার সহধর্মিণী আইপিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জু আরা বেগমের সঙ্গে। তাদের ছত্রছায়ায় বিভিন্ন নিয়মবহির্ভূত কার্যক্রম করেন তিনি।

সান্তাহার ইউপির উৎরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর দুই ঘণ্টাব্যাপী সিরাজুল ইসলাম খান রাজুর সঙ্গে মোবাইল ফোনে গোপন আলাপ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। পরে তার পছন্দের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এরশাদুল হক টুলুকে সভাপতি ঘোষণা করেন। সব কাজে তাদের সহযোগিতা করেছিলেন তিনি। আওয়ামী সরকার পতনের পরও এই শিক্ষা কর্মকর্তা একই জায়গায় বহালতবিয়তে আছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তিনি ৮ বছর ধরে একই স্থানে আনে। অথচ চাকরিজীবীদের একই স্থানে ৩ বছরের বেশি রাখে না সরকার।

এদিকে তার শিক্ষা কার্যক্রমে দায়িত্ব ছিল চরম অবহেলা। নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও মনিটরিংয়ের কথা থাকলেও হাতেগোনা কয়েকটি বিদ্যালয়ে পরিদর্শনে গেছেন তিনি।

ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তার আলোচনা করার কথা থাকলেও কখনো করেননি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। অফিসেও ছিলেন অনিয়মিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X