ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ‘হাতকাটা টুনটুনি’ গ্রেপ্তার

যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার প্রধান আসামি হাত কাটা সৌরভ হোসেন ওরফে টুনটুনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার প্রধান আসামি হাত কাটা সৌরভ হোসেন ওরফে টুনটুনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার প্রধান আসামি হাত কাটা সৌরভ হোসেন ওরফে হাতকাটা টুনটুনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন, ঈশ্বরদী উপজেলার রূপপুর দিয়ার বাঘইল এলাকার তানজির আহমেদ তুহিনের ছেলে সৌরভ হোসেন ওরফে হাতকাটা টুনটুনি (৩৬) ও মেহেদী হাসান শাওন (২৬) এবং একই এলাকার ফজলুর ছেলে সুইট (২৫)।

ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে হত্যা মামলায় আরও পাঁচ আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে আগেও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ সকালে রূপপুর এলাকার ইউনুস আলীর ছেলে ওয়ালিফ হোসেন মানিক নিজ বাড়ি থেকে পাবনা যাওয়ার পথে মক্কা হোটেলের কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে কুখ্যাত সন্ত্রাসী সৌরভ হোসেন (হাতকাটা টুনটুনি)-সহ তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মানিকের বাবা ইউনুস আলী বাদী হয়ে টুনটুনিসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

১০

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

১১

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১২

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৩

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৪

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৫

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১৭

মারা গেলেন জামায়াত নেতা

১৮

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৯

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X