বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে ছাগল চুরি, ফ্রিজ থেকে মাংস উদ্ধার

নড়াইলে চুরি হওয়া ছাগলের মাংশ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নড়াইলে চুরি হওয়া ছাগলের মাংশ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের সিংগা গ্রামের একজন বিধবা নারীর বাড়ি থেকে একটি ছাগল চুরি হয়েছে। ছাগল চুরির পর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ইউসুফের বাড়ি থেকে জবাইকৃত ছাগলের প্রায় ৭ কেজি মাংস উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (২১ আগস্ট) গভীর রাতে লোহাগড়া পৌরসভাধীন সিংগা গ্রামের একজন বিধবা নারীর বাড়ি থেকে আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) চুরি হয়।

বিভিন্ন এলাকায় খোঁজ খবরের এক পর্যায়ে মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় মৌখিক অভিযোগের ভিত্তিতে লোহাগড়া থানার এএসআই মিকাইললের নেতৃত্বে একদল পুলিশ সিংগা গ্রামের দক্ষিণপাড়ার জিলাপি বিক্রেতা ইউসুফের বাড়ি থেকে রান্না করা অবস্থায় ৩ কেজি ও ফ্রিজে থাকা ৭ কেজি ছাগলের মাংস উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ইউসুফের স্ত্রীর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী ছাগলের মাংস গত রাতে এনেছেন, কোথা থেকে এনেছেন, সেটা আমি জানি না।

এ বিষয়ে অভিযুক্ত ইউসুফের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি ছাগল চুরির বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন (ওসি) বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া ছাগলের মাংস উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X