সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

টিসিবির ৯০ বস্তা চালসহ পিকআপ জব্দ

কালোবাজারে বিক্রির অভিযোগে ৯০ বস্তা টিসিবির চালসহ একটি পিকআপভ্যান জব্দ। ছবি : কালবেলা
কালোবাজারে বিক্রির অভিযোগে ৯০ বস্তা টিসিবির চালসহ একটি পিকআপভ্যান জব্দ। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সাটুরিয়ায় কালোবাজারে বিক্রির অভিযোগে ৯০ বস্তা টিসিবির চালসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালের দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের ভান্ডারিয়া পাড়া থেকে চালগুলো অন্য বস্তায় পরিবর্তন করে বিক্রির প্রস্তুতিকালে স্থানীয়দের সন্দেহ হলে গাড়িসহ চাল জব্দ করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

টিসিবির স্থানীয় ডিলার দীপক বসাক বালিয়াটি, তিল্লি ও দিঘলিয়া ইউনিয়নের জন্য পণ্য সরবরাহ করেন। তবে স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে এসব এলাকায় টিসিবির পণ্য বিতরণ না করে তা কালোবাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

প্রত্যক্ষদর্শী কাওন্নারা গ্রামের মো. শাহীন জানান, সকালে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার পথে টিসিবির গুদামের সামনে একটি পিকআপে চাল লোড করার সময় সন্দেহ হলে ৯০ বস্তা চালসহ গাড়িটি আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

তবে ডিলার দীপক সাহা দাবি করেন, টিসিবির বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকায় তা পরিবর্তন করে অন্য বস্তায় নেওয়া হচ্ছিল। চালগুলো বালিয়াটি, দিঘলিয়া ও তিল্লি ইউনিয়নে বিতরণের জন্য পাঠানো হচ্ছিল, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে গাড়িটি আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান, স্থানীয়রা ৯০ বস্তা চালসহ একটি পিকআপ আটক করেছে। টিসিবির ডিলারকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। যাচাইবাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১১

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১২

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৪

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৫

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৬

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৭

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৮

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৯

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

২০
X