লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে শ্রমিকদল নেতাকে গণপিটুনিতে হত্যা

শ্রমিকদল নেতা রাজু হোসেন। ছবি : সংগৃহীত
শ্রমিকদল নেতা রাজু হোসেন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিকদলের এক নেতাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩০ মার্চ) রাতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি সোমবার (৩১ মার্চ) বিকেলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।

এর আগে রোববার মধ্যরাতে গণপিটুনির খেয়ে সদর হাসপাতালে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম রাজু হোসেন। তিনি চররুহিতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ছিলেন। সোমবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার সবুজের গোঁজা নামক এলাকায় কবির হোসেনের বাড়িতে রাজু প্রবেশ করেন। এ সময় অটোরিকশা চুরি করার অভিযোগ তুলে রাজুকে ধরে গণপিটুনি দেয় কবির হোসেনের নেতৃত্বে স্থানীয়রা।

রাজুকে রাতভর কয়েকদফা মারধর করা হয়। একপর্যায়ে সে গুরুতর আহত হয়ে পড়লে সকালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর রাজু মারা যায়। পরে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রাজু হোসেন ওই এলাকার সবুজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

চররুহিতা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাজু হোসেন চররুহিতার ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। রোববার রাতের আঁধারে কবির হোসেন নামে এক ব্যক্তির অটোরিকশা চুরির অপবাদ দিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চুরির সঙ্গে কোনোভাবেই সে জড়িত নয়।’

এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার বলেন, ‘চোর হলেও কাউকে পিটিয়ে হত্যা করে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। এ ঘটনায় কবির হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে।’

তবে আটকৃতদের নাম পরিচয় জাননি তিনি। আটক হওয়াদের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১০

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১১

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১২

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৩

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৪

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৫

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৬

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৮

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

২০
X