উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে রওশন আরা নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে চারজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুই নারী।

বুধবার (৯ এপ্রিল) রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় ইউপি সদস্য প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি হামলা ও এলোপাতাড়ি কোপাকুপিতে উভয়পক্ষের অনেকে আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে আরও একজন মারা যান।

স্থানীয়রা বলছেন, এক সময়ের পারিবারিক স্নেহের সম্পর্ক এখন প্রাণঘাতী শত্রুতায় পরিণত হয়েছে। ঘটনার দিন দা-কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন উভয়পক্ষ। নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক সবাই সংঘর্ষে জড়ায়, যা বিরল ও বেদনাদায়ক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক শিক্ষক বলেন, রক্তের সম্পর্কে এমন ভয়ংকর শত্রুতা আমাদের সামাজিক কাঠামোকে নড়বড়ে করে তুলছে। পারিবারিক বিরোধের আইনি সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে। ঘটনাটি শুধু একটি পারিবারিক দ্বন্দ্ব নয়, বরং সামাজিক মূল্যবোধ, আইনের প্রয়োগ ও সচেতনতার অভাবের এক করুণ চিত্র। এ ধরনের রক্তক্ষয়ী পরিণতি যেন আর না ঘটে, সে জন্য সমাজের প্রতিটি স্তরে আলোচনার দরকার।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও জটিল পারিবারিক বিরোধ থেকে উদ্ভূত ঘটনা। আমরা কঠোরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ঘটনায় এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছে, কেউ আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না। স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বিরা এ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন।

এর আগে গত রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওইদিন মারা যান স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪৫), প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

নিহত আব্দুল মান্নানের আরেক বোন পিংকি কক্সবাজার ডিজিটাল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই আব্দুল হামিদ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, আব্দুল মান্নান তার পৈতৃকসূত্রে পাওয়া ২০ কড়া জমি বিক্রি করে দেন কয়েক বছর আগে। সেই জমি ক্রেতাকে বুঝিয়ে দিতে গেলে মান্নানের চাচাতো ভাই মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পরিবারের সদস্যরা বাধা দেন, সেখান থেকেই সংঘর্ষের ঘটনার সূত্রপাত।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X