খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রূপসা থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ

খুলনার রূপসায় বাস চলাচল বন্ধে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছবি : সংগৃহীত
খুলনার রূপসায় বাস চলাচল বন্ধে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছবি : সংগৃহীত

বাগেরহাটের কাটাখালিতে বাসচালককে মারধরের প্রতিবাদে খুলনার রূপসায় সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। এর ফলে খুলনার রূপসা থেকে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বাস চলাচল বন্ধে দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ।

বুধবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

রূপসা আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনুস গাজী কালবেলাকে বলেন, ভোরে কাটাখালিতে বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে মাহিন্দ্র শ্রমিকরা বাসচালক বাচ্চুকে মারধর করে। এর প্রতিবাদে সকাল ৮টা থেকে তারা পূর্ব রূপসা থেকে বাগেরহাট, মংলা, মোল্লাহাট ও রামপাল রুটে বাস চলাচল বন্ধ করে দেন। পরে পরিবহন শ্রমিকরা রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেন।

বাস শ্রমিকরা বলছেন, হামলাকারীদের আটক না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, বাসচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১০

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১২

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৪

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১৫

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৬

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৭

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৮

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৯

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

২০
X