চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের ফ্যানে দুর্গন্ধযুক্ত ডায়াপার

চট্টগ্রাম টু কক্সবাজারের চলাচল করা একটি ট্রেনে লাগানো ফ্যানের মধ্যে দুর্গন্ধযুক্ত বাচ্চাদের ডায়াপার। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম টু কক্সবাজারের চলাচল করা একটি ট্রেনে লাগানো ফ্যানের মধ্যে দুর্গন্ধযুক্ত বাচ্চাদের ডায়াপার। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম টু কক্সবাজারের চলাচল করা একটি ট্রেনে লাগানো ফ্যানের মধ্যে দুর্গন্ধযুক্ত বাচ্চাদের ডায়াপার দেখা গেছে। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তাদের নজরে দেওয়া হলে এটি সরিয়ে নেওয়া হয়। তবে দায়িত্বশীলদের মনিটরিং এবং ঠিকাদারের দায়িত্বহীনতার কারণে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

সরেজমিন ও যাত্রীদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম টু কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের ‘চ’ বগিতে যাত্রীরা ওঠেন। এরপর ট্রেন ছেড়ে দেওয়ার পর হঠাৎ যাত্রীদের নজরে পড়ে চলন্ত ট্রেনের ওপরে লাগানো ফ্যানের মধ্যে দুর্গন্ধজনিত ডায়াপার। এতে যাত্রীরা দুর্গন্ধের কারণে অস্বস্তির মধ্যে পড়ে। ট্রেনের দায়িত্বশীলদের অনেক খোঁজাখুঁজির পরে সেই ছবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে দেওয়া হয়। এরপর চলন্ত ট্রেনের প্রায় দুঘণ্টা পরে রেলওয়ের একজন স্টাফ উপস্থিত হয়ে সেটি সরিয়ে ফেলেন।

ওসমান আজিজ ও কামাল উদ্দিনসহ একাধিক যাত্রী কালবেলাকে বলেন, ফ্যানের সঙ্গে দুর্গন্ধযুক্ত ডায়াপার লাগানো এটিই প্রথম দেখলাম। গন্ধের জন্য থাকতেও অস্বস্তি লেগেছে আমাদের। এটির দায়িত্বহীনতা এবং সম্পূর্ণ অবহেলার বিষয়। ছোট-বড় সবাই অবাক হলেন বিষয়টি দেখে।

সাকী নামের এক নারী যাত্রী বলেন, এটি দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। পরে মুখে রুমাল দিয়ে সিটে বসতে হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নামে লাখ লাখ টাকা বিল দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানগুলো আদৌ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ঠিক মতো করে না। রেলের চিহ্নিত কর্তাদের ম্যানেজ করে নিয়মিত বিল নিয়ে যান।

পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো সুবক্তগিন কালবেলাকে বলেন, বিষয়টি আমি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছিলাম। যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের কোনো বিন্দুমাত্র অবহেলা নেই। চেষ্টা করছি সেবা দিতে। এমন কেন হলো সেটা তদন্ত করে দেখব।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১০

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১১

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১২

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৩

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৪

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

১৫

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

১৬

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৭

আমি কারও জমি দখল করিনি: কাফি

১৮

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

১৯

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সেই সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

২০
X