কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

টেন্ডারে অংশ নেওয়ায় যুবককে মারধরের অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

অভিযুক্ত কৃষকদলের নেতা জালাল উদ্দিন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত কৃষকদলের নেতা জালাল উদ্দিন। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জালাল উদ্দিন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক।

লিখিত অভিযোগে ভুক্তভোগী রাসেল রানা উল্লেখ করেছেন, বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুর উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করি। উন্মুক্ত দরপত্র অনুষ্ঠান শেষ করে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে তিনজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনসহ তিনজন তাকে মারধর করে।

হামলায় আহত রাসেল রানা জানান, মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুরের উন্মুক্ত দরপত্রের শিডিউল কিনেছিলাম। বুধবার ছিল উন্মুক্ত দরপত্রের লটারি। শেষ করে বাড়ি ফেরার পথে উপজেলার ভেতরেই তার ওপর হামলা চালায় জালাল, শাহীন ও টিটন। এভাবে উপজেলার ভেতরে হামলার স্বীকার হলে মানুষ কোথায় নিরাপত্তা পাবে। তিনি এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন।

অভিযুক্ত উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। হামলার সময় তিনি উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন।

তবে জালাল উদ্দিন এর আগে গত ২৭ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাকে জনসম্মুখে অকথ্য ভাষায় গালাগাল করে লাঞ্ছিত করেন। এ ঘটনায়ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষক। এছাড়া গত ২৬ জানুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশিদুল হাসানকে কার্যালয়ে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন জালাল উদ্দিন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম কালবেলাকে বলেন, সকালে একটি স্কুলের পুকুরের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। এরপর নিচে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১০

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১২

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৩

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৪

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৫

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৬

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৭

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৮

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৯

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

২০
X