দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কাগজেই বদল, বাস্তবে কার্যকর হয়নি স্টেডিয়ামের নতুন নাম

বাস্তবে কার্যকর হয়নি পঞ্চগড়ের দেবীগঞ্জের মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন। ছবি : কালবেলা
বাস্তবে কার্যকর হয়নি পঞ্চগড়ের দেবীগঞ্জের মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন। ছবি : কালবেলা

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দেড় মাস আগে পঞ্চগড়ের দেবীগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তনের আদেশ এলেও, এখনো তা বাস্তবায়ন করেনি উপজেলা প্রশাসন। ফলে স্টেডিয়ামের পুরোনো নামই রয়ে গেছে আগের জায়গায়। এ নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ; কেউ কেউ ক্ষোভ জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেবীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকায় অবস্থিত উপজেলা মিনি স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, স্টেডিয়ামের মূল ভবনের গায়ে এখনও ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নামটি রয়ে গেছে।

এছাড়া সীমানা প্রাচীরে আঁকা রয়েছে পতিত স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমান, ভাই শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলের ছবি।

জানা গেছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ একটি অফিস আদেশ জারি করে দেশের ১৫০টি মিনি স্টেডিয়ামের নাম সংশোধন করে সংশ্লিষ্ট উপজেলার নামে নামকরণ করে। এই আদেশ অনুযায়ী, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার স্টেডিয়ামের নতুন নাম নির্ধারণ করা হয় ‘উপজেলা মিনি স্টেডিয়াম, দেবীগঞ্জ, পঞ্চগড়’। তবে এখন পর্যন্ত নাম পরিবর্তনের কোনো চিহ্ন দেখা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, দেড় মাস আগে জাতীয় ক্রীড়া পরিষদ নির্দেশনা দিলেও তা এখনো বাস্তবায়ন না হওয়া হতাশাজনক। এটি শুধু অবহেলা নয় বরং স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক চেতনাকেও উপেক্ষা করা হচ্ছে।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও হিমালয় ফুটবল অ্যাকাডেমির পরিচালক সাদ্দাম হোসেন পাটোয়ারী বলেন, নাম পরিবর্তনের নির্দেশের পর দ্রুত বাস্তবায়ন করা উচিত ছিল। এতে এখন বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও প্রচারণায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান কালবেলাকে বলেন, মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়ে কোনো অফিসিয়াল চিঠি পাইনি। জেলা স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তনের চিঠি পেয়েছি। তবে আমাদের কাছে নাম প্রস্তাব চাওয়া হয়েছিল, আমরা শহীদদের নামে নামকরণের প্রস্তাব পাঠিয়েছি। সেটি এখনও অনুমোদিত হয়নি।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা ছিল সরকার প্রধানের পরিবারের অনেকের নামে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের উপজেলা পর্যায়ে স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১০

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১১

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১২

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৪

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৫

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৭

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৮

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৯

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

২০
X