কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কোরবানির ঈদের আগেই বাংলাদেশ ব্যাংক নতুন নকশার নোট বাজারে ছাড়তে যাচ্ছে। নতুন এ টাকায় থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। এর পাশাপাশি থাকবে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শন।

গত বছরের ৫ আগস্টের পর থেকেই আলোচনা ওঠে ‘নতুন নোট’ নিয়ে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের ৯ মাস পার হলেও এখনো বাজারে আসেনি নতুন নকশার নোট। টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদুল ফিতরে ছাড়া হয়নি নতুন নোট। ফলে খোলাবাজার থেকে ছেঁড়াফাটা নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা।

নতুন নোটের সংকটে গ্রাহকের হাতে বেড়েছে ছেঁড়াফাটা নোটের সংখ্যা। ফলে অনেকেই পুরোনো কিংবা ছেঁড়াফাটা নোট পরিবর্তন করছেন রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায়। বাড়তি টাকায় এসব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন গ্রাহকরা।

ব্যাংকগুলোয় ছেঁড়াফাটা নোট পরিবর্তন করতে গ্রাহকদের অনেক নিয়ম-নীতির মধ্যে পড়তে হচ্ছে। ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট থাকলেও, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের তা দিতে পারছে না ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন নকশার নোট ছাপাতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে। তবে গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোরবানির ঈদের আগেই নতুন নোট ছাড়া হবে।

তিনি আরও জানান, নতুন ৯ ধরনের নোট ছাপানো হলেও সব নোট এখনই পাওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক তথ্যমতে, প্রতিবছর বিভিন্ন মূল্যমানের ১৫০ কোটি পিস নতুন টাকার চাহিদা থাকলেও, টাঁকশাল ছাপাতে পারে ১২০ কোটি পিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১০

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১১

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১২

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৩

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৪

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৭

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শুভ মাঘী পূর্ণিমা আজ

১৯

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে আপত্তিকর পোস্ট, দলের বিবৃতি

২০
X