কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে দলের প্রেসিডিয়াম মেম্বার ও মুখপাত্র মো. আবদুল কাদের প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ভাসানী জনশক্তি পার্টি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যে রাখাইনে ‘মানবিক করিডোর’ দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যেটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। তবে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি, যেটি আমাদের হতাশ করেছে।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে লড়াই-সংগ্রাম করছি। বিগত স্বৈরাচার সরকার একক সিদ্ধান্তে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয় এবং বর্তমানে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। যার কারণে নিরাপত্তাসহ সামাজিক নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ। ইতোমধ্যে আরও ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের কথা শোনা যাচ্ছে। এতে করে সমস্যা আরও বাড়বে বলে আমরা আশঙ্কা করছি।

তিনি আরও বলেন, আমরা মনে করি, অনেক ত্যাগের বিনিময়ে গত ৫ আগস্ট যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে- সেটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও স্বচ্ছতার হবে। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সকল সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা আশা করি, যেখানে আমাদের জাতীয় নিরাপত্তা জড়িত, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার একক সিদ্ধান্ত না নিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দেশের নিরাপত্তা সবার আগে। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বিশ্ব দরবারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি-কুপিয়ে জখম

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X