শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ দিয়েছে ভারত। সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) বিনা উসকানিতে গুলি চালানোর ঘটনায় এ হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

বুধবার (৩০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা হটলাইনে কথা বলেছেন। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে এলওসি-তে (নিয়ন্ত্রণরেখা) ‘বিনা উসকানির সংঘর্ষ’ চালিয়ে যাওয়ার বিষয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) গতকাল হটলাইনে কথা বলেন। পাকিস্তানের পক্ষ থেকে বিনা উসকানিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের বিষয়ে ভারত তাদের কড়া বার্তা দিয়েছে।

এই আলোচনার দিনেই পাকিস্তানের সঙ্গে ভারতের সেনাদের গোলাগুলি হয়েছে। ভারতের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, লাগাতার ছয় দিন ধরে কাশ্মীরের বারামুলা ও কুপওয়ারা জেলার এলওসি এবং জম্মুর পারগওয়াল সেক্টরে পাকিস্তানের সেনাবাহিনী ছোট অস্ত্র থেকে গুলি চালিয়ে যাচ্ছে। তবে ভারতীয় সেনাবাহিনী ‘যথাযথভাবে’ জবাব দিয়েছে।

কাশ্মীরের পেহেলগাম হামলায় অধিকাংশ নিহত ছিলেন পর্যটক। এই ঘটনায় গোটা ভারতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করা — যার মাধ্যমে সিন্ধু নদী ব্যবস্থার জলের বণ্টন নির্ধারণ করা হয়।

পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে। এমনকি ১৯৭১ সালের ১৭ ডিসেম্বরের যুদ্ধবিরতির পর এলওসি স্বীকৃতি পাওয়া ‘সিমলা চুক্তি’ও বাতিল করার ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X