খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকার ও সুপ্রিম কোর্ট নিবিড়ভাবে কাজ করছে : প্রধান বিচারপ‌তি

খুলনায় আঞ্চলিক সম্মেলনে কথা বলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : কালবেলা
খুলনায় আঞ্চলিক সম্মেলনে কথা বলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : কালবেলা

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, রোডম্যাপ কর্মসূচির সফল বাস্তবায়নে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও অন্তর্বর্তীকালীন সরকার নিবিড়ভাবে কাজ করছে। সুপ্রিম কোর্ট কর্তৃক বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় তৈরির বিষয়ে আইন মন্ত্রণালয় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং এ সংক্রান্ত অধ্যাদেশ প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে খুলনার একটি হোটেলে ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফিসিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিষয়ক এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী।

সেমিনারে প্রধান বিচারপতি ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তার ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতির বিবরণ তুলে ধরেন। তিনি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ-এর বিভিন্ন অনুষঙ্গের সফল বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয়তার কারণেই দ্রুততম সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে বলে সবাইকে অবহিত করেন।

এ সময় তিনি জানান, দেশের বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সেমিনারগুলো থেকে রোডম্যাপ বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেসব মতামত অন্তর্ভুক্ত করে অচিরেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সার্বিক আধুনিকায়নে একটি স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির কাজ শুরু করবে। ওই স্ট্র্যাটেজিক প্ল্যান সফল বাস্তবায়নের মাধ্যমে জুলাই বিল্পবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ যে নতুন যাত্রা শুরু করেছে তা পূর্ণতা পাবে এবং জনগণ বিচার বিভাগের ওপর হারানো আস্থা ফিরে পাবে।

প্রধান বিচারপতি আরও জানান, সাম্প্রতিক সময়ে সরকারের আন্তরিক সহযোগিতায় দেশের আদালতগুলোয় বিরাজমান মামলাজট নিরসনে বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য সংখ্যক বিচারকের পদ তৈরি হয়েছে, যা অদূর ভবিষ্যতে মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট দ্রুত চালু করার বিষয়ে দুটি বিশেষ কমিটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস।

সেমিনারে খুলনা জেলার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাসহ খুলনার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারক এবং সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা, খুলনা জেলার সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

১০

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

১১

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

১২

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

১৩

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

১৪

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

১৫

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

১৬

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

১৭

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

১৯

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

২০
X