আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

আউশের ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

ধান নিয়ে ক্ষেত থেকে ফিরছেন চাষিরা। ছবি : কালবেলা
ধান নিয়ে ক্ষেত থেকে ফিরছেন চাষিরা। ছবি : কালবেলা

এ বছর আবহাওয়া অনুকূলে না থাকলেও আউশের ফলন ভালো হয়েছে। ভালো ফলন ও বাজারে ধানের আশানুরূপ হওয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃষকদের মুখে হাসির ঝিলিক ফুট উঠেছে। কৃষকের ঘরে ঘরে নতুন ধানের ঘ্রাণ। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৫ হাজার হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবহাওয়া অনুকূলে না থাকায় ৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে। তবে আবাদ কম হলেও ফলন ভালো হয়েছে বলে মনে করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

উপজেলার মহালক্ষ্মীপাড়া এলাকার কৃষক মোবারক বলেন, ‘সরকারি প্রণোদনা আউশ চাষে কৃষকদের উৎসাহিত করেছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বীজ সহায়তা দেওয়ায় এ বছর আমাদের প্রতিবেশী অনেকেই আউশ ধান চাষে উদ্বুদ্ধ হয়েছে। এ মৌসুমে আবাদ উপযোগী বৃষ্টিপাত হয়নি। বৃষ্টি না হলেও কৃষি অফিসের পরামর্শ নিয়ে সেচ পাম্পের পানিতে সময় মতো জমি লাগানো, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করায় অন্য বছরের তুলনায় ভালো ফলন পেয়েছি আমরা।’

দুলালপুর এলাকার কৃষক আবদুল জলিল বলেন, এ বছর ধানের চারা রোপণ থেকে শুরু করে ধান গজানো পর্যন্ত তেমন বৃষ্টিপাত হয়নি। কৃষি অফিসের দিকনির্দেশনা কাজে লাগিয়ে আউশের আবাদ সম্পন্ন করেছি। ফলনও ভালো হয়েছে। সপ্তাহখানেক আগে থেকে ধান কাটা শুরু হয়েছে। এখন ভারি বৃষ্টির না থাকায় ভালোভাবে ধান ঘরে তুলতে পারছি। শুনেছি এ বছর বাজারে ধানের দামও ভালো। অন্য ধানের চেয়ে বর্ষালী আউশ চাষে লাভ বেশি। প্রতি বিঘা আবাদে খরচ হয়েছে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা।

লাভ বেশি হওয়ায় আগামী মৌসুমে আরও বেশি জমিতে আউশ আবাদ করবেন বলে জানান দুলালপুর গ্রামের এ কৃষকসহ, আরও অনেকেই।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান বলেন, চলিত আউশ মৌসুমে চাষ উপযোগী বৃষ্টিপাত না থাকলেও আউশধানের ফলন ভালো হয়েছে। এই উপজেলায় ১ হাজারে ১০০ কৃষককে প্রণোদনার ধানবীজ ও সার দেওয়া হয়েছে। সরকারি প্রণোদনা পাওয়ার কারণে কৃষকেরা আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চলিত বছরে ৫ হাজার হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী উপজেলার কৃষকেরা বীজতলা তৈরি করেছিল।

তিনি আরও বলেন, আউশ মূলত বৃষ্টিনির্ভর। বেশির ভাগ কৃষক আউশ মৌসুমে চারা রোপণের সময় বৃষ্টি না হওয়ায় ৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে আউশ ধান আবাদ করেছে। আবহাওয়া অনুকূলে না থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে আউশের আবাদ কম হয়েছে। এ বছর আউশের ফলন ভালো হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় আগামীতে এ ধানের আবাদ আরও বাড়বে। কৃষকরা আউশধান আবাদে আগ্রহী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১০

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১১

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১২

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৩

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৪

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৫

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৬

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৭

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৮

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৯

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

২০
X