বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন তিলাওয়াতরত অবস্থায় যুবকের মৃত্যু

কোরআন তিলাওয়াতরত অবস্থায় মসজিদের ভেতরেই মারা গেছেন সাজু ইসলাম। ছবি : সংগৃহীত
কোরআন তিলাওয়াতরত অবস্থায় মসজিদের ভেতরেই মারা গেছেন সাজু ইসলাম। ছবি : সংগৃহীত

নীলফামারীর ডোমারে ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতরত অবস্থায় মসজিদের ভেতরেই মৃত্যুবরণ করেছেন সাজু ইসলাম নামে এক যুবক।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জামিরবাড়ী পাটোয়ারী পাড়া জামে মসজিদে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে ।

সাজু ইসলাম জামিরবাড়ী পাটোয়ারী পাড়ার মমিনুর রহমানের ছেলে। সাজুর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী শাকিল ইসলাম বলেন, সাজু ছিলেন এলাকার সবচেয়ে ভদ্র ও ধার্মিক যুবকদের একজন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়তেন। তার জীবনের লক্ষ্য ছিল মসজিদকেন্দ্রিক জীবনযাপন।

মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব বলেন, ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াত করছিলেন সাজু। হঠাৎ তিনি পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। পরে নিশ্চিত হওয়া যায় তিনি মারা গেছেন। এটি নিঃসন্দেহে একটি সৌভাগ্যপূর্ণ মৃত্যু।

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জামিরবাড়ী পাটোয়ারী পাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাজুকে দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X