ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০১:২০ এএম
অনলাইন সংস্করণ

গেমস খেলার দ্বন্দ্বের জেরে ২ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

আহত দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নেন। ছবি : সংগৃহীত
আহত দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নেন। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় এক বছর আগের গেমস খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী আশিক মাতুব্বর (১৭)। তার বন্ধু সাইম শেখ (১৮) ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী। আশিকের আজ কৃষি শিক্ষা বিষয় এবং সাইমের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষা ছিল।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, একই গ্রামের খায়ের মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বরের (১৮) সঙ্গে গত এক বছর আগে আশিক মাতুব্বরের গেমস খেলা নিয়ে বিরোধ ছিল। সেই জেরে আজ সকালে এসএসসির পরীক্ষার্থী আশিক ও সাঈম দুই বন্ধু ভ্যানে করে পরীক্ষার কেন্দ্র ভাঙ্গা ও ব্রাহ্মণকান্দা রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর ফাহিম হঠাৎ করে দৌড়ে এসে ভ্যানে অবস্থান করা আশিক ও সায়েমকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ঘাতক ফাহিম পালিয়ে যায়। স্থানীয়রা দুই পরীক্ষার্থীকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে প্রশাসন প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত অবস্থায় চিকিৎসকের সহায়তায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান।

কেন্দ্র সচিব ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন বলেন, আশিক ছেলেটি আমাদের স্কুলের ভোকেশনাল গ্রুপের পরীক্ষার্থী, এক বছর আগে তাদের শত্রুতা ছিল। সেই জের ধরে কেন্দ্রে আসার পথে তাকে কুপিয়েছে, আমরা তাকে চিকিৎসকের সহায়তায় পরীক্ষা নিতে পেরেছি।

ব্রাহ্মণকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির বলেন, আমার কেন্দ্রের সাইম নামের ছেলেটি বন্ধুর ওপর আক্রমণ ঠেকাতে গিয়ে আহত হয়েছে, সে সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছে, মূলত সে মহেশ্বরদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, দুই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তাদের কুপিয়েছে, ঘাতক পালিয়েছে। পুলিশ তাকে খুঁজতেছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান কালবেলাকে বলেন, দুজন পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় সঙ্গে সঙ্গে পুলিশ ও চিকিৎসক পাঠিয়ে তাৎক্ষণিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। যে কুপিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X