কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মহাসমাবেশ সফলে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা

বগুড়ার ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মতবিনিময় সভা। ছবি : কালবেলা
বগুড়ার ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মতবিনিময় সভা। ছবি : কালবেলা

আগামী ৩ মে হেফাজতে ইসলাম বাংলাদেশ আসন্ন সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলে রাজশাহী বিভাগের জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বগুড়ার ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আরশাদ রাহমানী। সভায় নেতারা মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, মহাসমাবেশকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবকে আহ্বায়ক করে একটি ‘মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বশীল নেতারা দেশব্যাপী সফর করে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের সব মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ’-এর ৪ দফা দাবি নিয়ে মহাসমাবেশ আয়োজন করেছে।

বগুড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কাজী ফজলুল করিম (বগুড়া), মাওলানা আব্দুস সবুর, মাওলানা শরীফুল ইসলাম (পাবনা), মুফতি নাজমুল হাসান (পাবনা), মাওলানা আব্দুল বারী (জয়পুরহাট), মুফতি আতাউল্লাহ নিজামী, আব্দুল্লাহ (নাটোর), আলী আশরাফ (চাঁপাইনবাবগঞ্জ), মাওলানা আমানুল্লাহ, মাওলানা ফজলুল হক (পোরশা), মোহাম্মদ রাশেদ ইলিয়াছ (নওগাঁ), মাওলানা রেদওয়ানুল্লাহ (নওগাঁ), মাওলানা আব্দুর রউফ (সিরাজগঞ্জ), মাওলানা নজরুল ইসলাম (সিরাজগঞ্জ), রফিকুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম (রাজশাহী) এবং মাওলানা ইমরান উদ্দিন (রাজশাহী) প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ হাজার ৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X