খুলনা ব্যুরো
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি সাখাওয়াত, সম্পাদক গোলামুর

বাঁ থেকে সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন ও মুফতি গোলামুর রহমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন ও মুফতি গোলামুর রহমান। ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা সাখাওয়াত হোসাইনকে সভাপতি এবং মুফতি গোলামুর রহমানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) দলের নগর কমিটির প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার (২৭ এপ্রিল) ইসলামপুর জামে মসজিদে মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে এবং মুফতি গোলামুর রহমানের পরিচালনায় হেফাজতে ইসলামের খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া। সভায় সর্বসম্মতিতে মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, সহসভাপতি মাওলানা আসয়াদুল্লাহ, মুফতি আব্দুল হাই, মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি ওয়াক্কাস আলী, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরীফ সাঈদুর রহমান, মুফতি জাকির হুসাইন, মুফতি ওয়ালিউল্লাহ মাহমুদ, মাওলানা আবু সালেহ, মুফতি মিরাজ মাহমুদ, জি এম এমদাদুল হক, মুফতি আব্দুস শাকুর যশোরী, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ সাজ্জাদ হোসেন। প্রিন্সিপাল ইমদাদুল্লাহ আজমী, মাওলানা গোলাম মাওলা, মাওলানা হাসিবুর রহমান মাদানী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াস জাহানাবাদী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুল রহমান, মাওলানা আকবর, মাওলানা আসাদুল্লাহ, মুফতি আতাউল্লাহ, মাওলানা নূর আলম, মাওলানা আবু জ্বর, হাফেজ এমদাদুল্লাহ, মুফতি জহিরুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা সিফাতুল্লাহ, মুফতি হাসান জামিল, মুফতি শেখ আব্দুল্লাহ, মুফতি মঈন, মাওলানা নূর হুসাইন, প্রচার সম্পাদক মুফতি মাহমুদ, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সিদ্দিকী, মাওলানা আশরাফ।

মাওলানা বেলাল, মিডিয়া সম্পাদক সাংবাদিক মুহাম্মদ নুরুজ্জামান, দফতর সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সহ-দফতর সম্পাদক মাওলানা আবরার, হাফেজ শফিকুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মাশহুদুর রহমান, সহ-অর্থ সম্পাদক মাও দ্বীন ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মুফতি মানজুর আহমাদ, সহ:আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক মাওলানা সৈয়দ খলিলুল্লাহ, সহ-সমাজ কল্যান সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী হাফিজ বিন আশরাফ, সহসাহিত্য ও সাংস্কৃতিবিষয়ক সম্পাদক খালিদ বিন রিয়াসাত ও গাজী শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় খুলনা মহানগরের প্রতিটি থানায়, ওয়ার্ডে অতি দ্রুত কমিটি গঠন করার আলোচনা গৃহীত হয় এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রের ঘোষিত আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১০

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১১

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১২

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৩

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৪

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৭

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৮

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২০
X