টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় ফুলের নামে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ শেখ পরিবার

৬৬নং খান সাহেব শেখ মোশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে এখন টগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
৬৬নং খান সাহেব শেখ মোশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে এখন টগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ফুলের নামে নতুন পরিচয় দেওয়া হয়েছে। এই বিদ্যালয়গুলোর নাম পূর্বে শেখ পরিবারের বিভিন্ন সদস্যের নামে নামকরণ করা হয়েছিল।

এদিকে নতুন নামকরণের মাধ্যমে বিদ্যালয়গুলো এখন ফুলের নামে পরিচিত হবে, যা শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি ও পরিবেশের প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি একটি ইতিবাচক শিক্ষা পরিবেশ গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

গত ২৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এই নাম পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিবর্তিত নামের তালিকায় রয়েছে- ৭০নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৯নং গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় এখন কদম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৯নং শেখ কামাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে নাম পরিবর্তন করে এখন গোলাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৩নং কুশলী শেখ মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন হয়ে শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৮নং কাজীপাড়া সরদারপাড়া এস এম মুসা প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন হয়ে বেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬৬নং খান সাহেব শেখ মোশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে এখন টগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই উদ্যোগকে স্বাগত জানালেও অনেকে শেখ পরিবারের নামের সঙ্গে ঐতিহাসিক ও সংবেদনশীল সংযোগের কারণে নাম পরিবর্তনের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় এক অভিভাবক সুমি বেগম বলেন, শেখ পরিবারের নামে নামকরণ আমাদের গ্রামের গর্ব ছিল। তবে ফুলের নামও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হতে পারে।

টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান জানান, নতুন নামকরণের সঙ্গে বিদ্যালয়গুলোর সাইনবোর্ড ও সরকারি নথিপত্র আপডেটের কাজ শেষ হয়েছে। অনলাইনে নাম পরিবর্তনের জন্য কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে যেগুলো দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। এলাকাবাসীরা চেয়েছিল তাদের গ্রামের নামে যেন স্কুলগুলোর নাম হয় তবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী শেখ পরিবারের নামে বাদ দিয়ে স্কুলের নাম ফুলের নামে পরিবর্তন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X