বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পিআর ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না’

বগুড়ায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। ছবি : কালবেলা
বগুড়ায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। ছবি : কালবেলা

বগুড়া-৬ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া অন্যকোনো পদ্ধতি জনগণ মানবে না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসতে পারে।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় বগুড়ার শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন।

শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেকের পরিচালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হেসেন, নিজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, আওয়ামী বাকশালীরা দেশকে ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে। বাকশালীরা জামায়াতকে তাদের প্রধান প্রতিপক্ষ মনে করে কথিত বিচারের নামে প্রহসন মাধ্যমে শীর্ষনেতাদের একের পর হত্যা করে দেশকে রীতিমতো বধ্যভূমিতে পরিণত করেছিল। কিন্তু ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমাদের শহীদ নেতারা অন্যায় ও অসত্যের কাছে মাথানত করেননি বরং দেশ, জাতি ও ইসলামের কল্যাণে হাসিমুখে শাহাদাতকে বরণ করে নিয়েছেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। এ দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী ৭ দফা দাবিকে সামনে রেখে আমরা ঐতিহাসিক জাতীয় সম্মেলন ডাক দিয়েছে জামায়াত। তাই সম্মেলনের দিনে কোনো জনশক্তিকে ঘরে বসে থাকার সুযোগ নেই বরং দলমত, জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে দাওয়াত দিয়ে সম্মেলনে উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি জাতীয় সম্মেলন সফল করতে ইউনিট দায়িত্বশীলসহ সব শ্রেণির জনশক্তিকে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X