বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কাজ নিয়ে দীপিকাকে রাশমিকার খোঁচা

দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

কাজের সময়সীমা নিয়ে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন যখন সমালোচনার মুখে, তখন ভিন্ন সুর শোনা গেল দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার কণ্ঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা এমন মন্তব্য করেছেন, যা দীপিকাকে ইঙ্গিত করেই করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

কিছুদিন আগেই ৮ ঘণ্টা কাজের দাবিতে সমালোচিত হয়েছিলেন দীপিকা, যদিও বলিউডের অনেক সহকর্মীই তাকে সমর্থন জানিয়েছিলেন। তবে রাশমিকা যেন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমায় দীপিকার কাজ করার কথা ছিল। তবে শোনা যায়, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না বলে জানিয়ে দেন। এই শর্তের কারণেই নাকি তাকে সিনেমাটি থেকে বাদ পড়তে হয় এবং তার পরিবর্তে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নেওয়া হয়। এই ঘটনাটি বলিউডে কাজের সময়সীমা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা এই প্রসঙ্গেই নিজের মতামত তুলে ধরেছেন। তিনি বলেন, ‘গোটা দেশ এ বিষয়টি নিয়ে আলোচনা করছে। কিন্তু কাজের সময় তো সেই কাজ আর টিমের ওপর নির্ভর করবে। ছবিতে সাইন করার আগেই এসব নিয়ে স্পষ্ট হওয়া উচিত।’

রাশমিকা আরও যোগ করেন, তিনি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন—তেলুগু, কন্নড়, তামিল। সেখানে তিনি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অর্থাৎ আট ঘণ্টা কাজ করতেন। কিন্তু বলিউডে তাকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। এমনকি কখনও কখনও সকাল ৯টায় শুটিং শুরু হয়ে পরের দিন পর্যন্তও চলেছে। তার দাবি, ‘মনে হয় যেন ১২ ঘণ্টা না, টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছি।’ তিনি সবচেয়ে কষ্টকর বলে উল্লেখ করেছেন টানা ২-৩ দিন বাড়ি না গিয়ে কাজ করাটা, যা মোটেই সাধারণ ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন।

দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, তখন রাশমিকার এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দীপিকার সমর্থনে পুরুষ সহকর্মীরা এগিয়ে এলেও, রাশমিকা যেন বুঝিয়ে দিলেন কাজের কোনো নির্দিষ্ট সময় থাকার দরকার নেই, বরং এটি কাজের ধরন ও চাহিদার ওপর নির্ভরশীল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X