বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ধরতে গিয়ে হামলায় আহত পুলিশ ও আনসার সদস্য, মামলা দায়ের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের কাপাসিয়ায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও থানার বিশেষ এক আনসার সদস্য। বুধবার (২১ মে) রাতে উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন এসআই মনিরুল ইসলাম (৫০) ও থানার বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান (৪৬)।

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ মে) সকালে কাপাসিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন সিদ্দিকী বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , ‘মাদক মামলার এজহারভুক্ত আসামি আল আমিনকে ধরতে পুলিশের একটি টিম সৈয়দপুর গ্রামে গেলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ও থানার বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান আহত হন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা বলেন, আহতাবস্থায় পুলিশের এক উপ-পরিদর্শক ও আনসার সদস্যকে হাসপাতালে আনা হলে তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মাথায় ৮টি সেলাই লেগেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মামলার এজাহারভুক্ত আসামিকে ধরতে গেলে আসামি ও তার সহযোগী লোকজনের হামলায় এক এসআই এবং আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X