রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বই চুরির মামলায় অ্যাকাডেমিক সুপারভাইজার গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে বই চুরির মামলায় অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লৎফর রহমান।

গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। তিনি রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।

জানা গেছে, ২০২৫ সালের ২২ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলায় ট্রাকভর্তি বই জব্দ করে শেরপুর থানা পুলিশ। সেখানে ২০২৫ সালে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দকৃত মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও ১০ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের ৯ হাজার বই ছিল।

বইগুলো রৌমারী উপজেলা মাধ্যমিক অফিসের বলে জানায় পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে গত ২৩ জানুয়ারি শেরপুর সদর থানায় মামলায় দায়ের করেন পুলিশ। এ মামলার রিকুইজিশন পেয়ে বৃহস্পতিবার বিকেলে রৌমারী থানাপুলিশ তাকে গ্রেপ্তার করে।

রৌমারী থানার ওসি লৎফর রহমান কালবেলাকে বলেন, শেরপুর সদর থানায় দায়েরকৃত বই চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এসে আমাদের পুলিশের সহযোগিতায় রিকুইজিশন পেয়ে বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত আসামিকে শেরপুর সদর থানায় নিয়ে যান।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. শামসুল আলম কালবেলাকে জানান, বই চুরির ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য উপজেলা মাধ্যমিক কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X