খুলনা ব্যুরো
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা করল স্বামী

রূপসা থানা। ছবি : সংগৃহীত
রূপসা থানা। ছবি : সংগৃহীত

খুলনার রূপসায় স্ত্রীর পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী মনি শেখ। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তির নাম আবদার শেখ (৪৫)। তিনি পেশায় একজন ডাব ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আবদার দীর্ঘদিন ধরে ওই গ্রামের মনি শেখের স্ত্রী তানজিলা বেগমের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে স্ত্রীর সঙ্গে ঘরে থাকাবস্থায় মনি ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে বস্তায় বেঁধে বাড়ির পেছনে লাশ ফেলে দেন। এ সময় তিনি তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে জখম করেন।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জানা যায়, মনি শেখ কিডনি এবং ফ্যাটি লিভার রোগে ভুগছিলেন। তার অসুস্থতার সুযোগে স্ত্রী তানজিলা একই গ্রামের আবদার শেখের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান কালবেলাকে জানান, আসামি মনি শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মৃত আবদার শেখের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৩

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৪

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৫

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৬

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১৭

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৮

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৯

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

২০
X