গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৩:০০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কারাবরণকারী নেতাদের সংবর্ধনা

সম্মাননা স্মারক নিচ্ছেন গ্রেনেড হামলার এক প্রতিবাদকারী। ছবি : কালবেলা
সম্মাননা স্মারক নিচ্ছেন গ্রেনেড হামলার এক প্রতিবাদকারী। ছবি : কালবেলা

২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদ করতে গিয়ে মামলার আসামি হয়ে কারাবরণকারী ময়মনসিংহের গৌরীপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে পৌর শহরের নেক্সাস রেস্টুরেন্টে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী সোমনাথ সাহার উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কারাবরণকারী নেতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কারাবরণকারী জহিরুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান লিটন ও এখলাস উদ্দিন নয়ন প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদ করতে গিয়ে আমি সহ ৪৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি-জায়ামাত মিথ্যা মামলা দায়ের করে। এরমধ্যে অনেকেই বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছে। কারাভোগ করা দলের নেতাকর্মীদের সম্মান জানাতেই ব্যক্তিগত উদ্যোগে তাদের সম্মাননা দিয়েছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১০

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১১

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১২

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৩

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৫

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৭

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৮

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৯

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

২০
X