সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে রাজপথে নামছে জাতীয় যুবশক্তি : তারিকুল

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য আমরা রাজপথে কর্মসূচি ঘোষণা করব। এটি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শনিবার (২৪ মে) সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রথম কর্মসূচির অংশ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশে নানা ইস্যু তৈরি করে যারা জুলাই ঘোষণাপত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে আড়াল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এ ঘোষণাপত্রের পেছনে রয়েছে দুই হাজার আত্মত্যাগের স্বীকৃতি, যা কোনোভাবেই অবহেলা করা যাবে না। ঈদের আগেই সারাদেশে কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে যুবশক্তি পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

গত ৫৩ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনগুলোর কার্যকলাপের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, এরা চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ক্যাডার বাহিনী হিসেবে কাজ করেছে। কিন্তু জাতীয় যুবশক্তি এসব থেকে আলাদা। আমরা একটি ভিন্নধর্মী অবস্থান নিয়েছি।

যুবসমাজকে রাষ্ট্রের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তারিকুল বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়ন এবং রাষ্ট্রের কাঠামো নতুন করে গড়ে তুলতেই আমাদের এ আন্দোলন। এ দায়িত্ব জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে পালন করবে।

সম্প্রতি সরকার ঘোষিত ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে যুবশক্তির আহ্বায়ক বলেন, শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেই হবে না, সরকারকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X